হবিগঞ্জে পৌর মেয়র নির্বাচিত হলেন আ.লীগের মিজান

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ২০:১১আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:১৯

মিজানুর রহমান হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান। ১৩ হাজার ২০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিলাদ্রী শেখর টিটু পেয়েছেন পাঁচ হাজার ৫৮৭ ভোট। সোমবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলম এ ফল ঘোষণা করেন।

মিজানুর রহমান হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। আর বিদ্রোহী প্রার্থী নিলাদ্রী শেখর টিটু পৌর আওয়ামী লীগের সভাপতি।

আজকের ভোটে বিএনপি নেতা ইসলাম তরফদার তুন পেয়েছেন এক হাজার ৪৭ ভোট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মর্ত্তুজ আলী ৩৯০ ভোট ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান পেয়েছেন ৮৮৫ ভোট।

এর আগে সকাল ৯টায় ২০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭ হাজার ৮২০ জন। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রতিটি কেন্দ্রে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি, র‍্যাব মোতায়েন ছিল। পাশাপাশি ছিল ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।

উল্লেখ্য, ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার আয়তন ৯.৫ বর্গ কিলোমিটার। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভা। জাতীয় নির্বাচনে অংশ নিতে গত বছরের ২৮ নভেম্বর মেয়র জিকে গউছ পদত্যাগ করলে পদটি শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন পৌর প্যানেল মেয়র দিলীপ দাস।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম