গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১৯:৪৬

গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক স্থানে বিদ্যুৎষ্পৃষ্টের ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে ও দুপুরে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ও কৃষ্ণাদিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে।

নিহত গৃহবধূরা হলেন, মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের ওমান প্রবাসী সেলিম শেখের স্ত্রী জেসমিন বেগম (২৮) ও একই উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মো. হান্নান শেখের স্ত্রী মোছা. রুনা বেগম (৩২)।

ননীক্ষির ইউনিয়নের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান মিনা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে নিজ বাসায় টেলিভিশন চালানোর জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে যান গৃহবধূ জেসমিন বেগম। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপরদিকে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, একই উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের নিজ বাড়িতে ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে যান গৃহবধূ রুনা বেগম। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে মারাত্মক আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে