বিতর্ক থাকায় সরানো হলো সাতক্ষীরা শহীদ স্মৃতিফলকের সব নাম

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৯:০৮আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:১২

বিতর্ক থাকায় সাতক্ষীরার এই শহীদ স্মৃতিফলক থেকে খুলে ফেলা হয়েছে সব মুক্তিযোদ্ধার নাম।

মুক্তিযোদ্ধা পরিচয় এবং নাম নিয়ে বিতর্ক থাকায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরের শহীদ স্মৃতিফলকটি খুলে সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশে গোপনে এটি সরিয়ে নেয় গণপূর্ত বিভাগ। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

১৫ বছর আগে এ স্মৃতিফলকটি বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে নির্মিত হয়। এ ফলকে নাম থাকা ৩১ জনের মধ্যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে।

জানা গেছে, ১২ লাখ ৪৬ হাজার ৭শ’ টাকা ব্যয়ে ২০০৫ সালের মে মাসে এ ফলকের নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। তৎকালীন প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এর নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন। একই বছরের ৯ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে ৩১ জনের একটি নামের তালিকা সাতক্ষীরার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠায়। সেই তালিকা অনুযায়ী মার্বেল পাথরে নাম খোদাই করে বসানো হয়। একই বছরের ডিসেম্বরে কাজ শেষ হয়।

তবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশু দাবি করেছেন, ‘এ ফলকে যাদের নাম বসানো হয় তাদের মধ্যে কলারোয়ার বাগডাঙ্গা গ্রামের গোলাম রহমান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও রাজাকার ছিলেন। এছাড়াও আশাশুনির রফিকুল ইসলাম ও মোজাম্মেল হক এবং তালার সৈয়দ আবুল হোসেন বেদার বখত মুক্তিযুদ্ধে অংশ নেননি। এছাড়াও আরও কয়েকটি নাম নিয়ে বিতর্ক রয়েছে। ফলে স্মৃতিফলক নির্মাণের পর গত ১৫ বছরে কোনও মুক্তিযোদ্ধা এখানে শ্রদ্ধা জানাতে আসেননি।’

উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম ও গেরিলা মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু বলেন, ‘২০১২ সালে স্মৃতিফলক থেকে বিতর্কিতদের নাম মুছতে মুক্তিযোদ্ধারা সেখানে যান এবং কালি দিয়ে বেশ কিছু নাম মুছে ফেলার চেষ্টা করেন।’

মুক্তিযোদ্ধাদের দাবি সাতক্ষীরার এ স্মৃতিফলকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজাকার ও অমুক্তিযোদ্ধার নাম ছিল। অথচ ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম স্মৃতিফলকে স্থান পায়নি। তাদের মধ্যে রয়েছেন এ বি এম নাজমুল আবেদীন খোকন, মুনসুর আলী, আব্দুস সামাদ, আব্দুর রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুল ওহাব, গোলজার আলী, জাকারিয়া, নূর মোহাম্মদ, সোহরাব হোসেন, আবু দাউদ বিশ্বাস, নূল ইসলাম কারিগর, সুবেদার ইলিয়াস খান, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, মো. মোজাম্মেল হক ও মো. ইউনুস আলী।

এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্মৃতিফলকে থাকা নাম সম্বলিত মার্বেল পাথর খুলে ফেলার করা স্বীকার করে বলেন, ‘‘বিতর্ক থাকায় আমি গণপূর্তকে নির্দেশ দিয়েছিলাম ওই নামফলকটি তুলে ফেলতে। বিষয়টি খুবই স্পর্শকাতর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে বসে এবং গেজেট দেখে প্রকৃত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম বসানো হবে। যদি ঐক্যমতে পৌঁছানো না যায় তাহলে নাম ছাড়াই ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ’ হিসেবে সেটি চালু করা হবে।’’

 

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের