‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজীমের খোঁজে ভারতে গেলো পরিবার

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২০ মে ২০২৪, ২১:২২আপডেট : ২৩ মে ২০২৪, ১১:২৬

ছয় দিন ধরে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের খোঁজ পাচ্ছে না পরিবার। এ নিয়ে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও চিন্তায় আছেন। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও চরম হতাশা দেখা দিয়েছে।

এমপি আনার কোথায় আছেন, কেমন আছেন তা জানার জন্য সকাল বিকাল তার বাড়ির সামনে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য মানুষ এসে ভিড় করছেন। এ সময় অনেককে কান্নাকাটি করতে দেখাও গেছে। এদিকে তার খোঁজে ভারতে গেছেন পরিবার সদস্য ও স্বজনরা।

এদিকে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়া এমপি আনোয়ারুল আজীম আনারের বিষয়টি এখন ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। প্রথম দিকে বিষয়টিকে যোগাযোগ বিচ্ছিন্নের কথা বলা হলেও তিনি এখন নিখোঁজ রয়েছেন বলে সবাই মন্তব্য করছেন।

কেউ দাবি করছেন, তিনি ভারতে গিয়ে সেখানকার নির্বাচনে প্রভাব বিস্তার করার কারণে গ্রেফতার হয়েছেন। কারও দাবি, ব্যবসা বাণিজ্যের শত্রুতার কারণেও অপহরণ হতে পারেন।

তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ কাজ করছে। রবিবার (১৯ মে) বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন গণমাধ্যমকে বলেছিলেন, দুই দেশের পুলিশই এমপি আনারকে খুঁজে পাওয়ার কাজ করছে। দ্রুত তাকে খুঁজে পাওয়া যাবে। একজন এমপি কলকাতা বেড়াতে গিয়েছেন। এসে যাবেন ইনশাআল্লাহ। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

রবিবার বিকালে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদের সঙ্গে দেখা করে তার বাবা নিখোঁজের বিষয়টি জানান। এরপর তিনি সাংবাদিকদের জানান, তার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানাতে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।

অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতে একটি বাংলাদেশি মোবাইল ফোন ও একটি ভারতীয় মোবাইল ফোন ব্যবহার করেন। নম্বর দুটি কখনও বন্ধ আবার কখনও খোলা পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে। তার কী হয়েছে, সেটা জানার চেষ্টা চলছে।

সোমবার বিকালে এমপি আনারের ভাই ইমান আলী বলেন, আনারের এখনও কোনও খোঁজ খবর পাওয়া যায় নি। আশা করি তাকে পাওয়া যাবে।

কীভাবে এটা নিশ্চিত করছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের যারা ভারতে গেছে, তারা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছেন। তারা বলেছেন, টেনশনের দরকার নেই। এমপিকে পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন তারাও ঠিক একইভাবে জানিয়েছেন।

বর্তমানে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, ভাইপো সাইমন, প্রতিবেশী আশিকুর রহমান সোহাগসহ বেশ কয়েকজন ভারতে রয়েছেন। এমপি আনার ভারতে গিয়ে যেসব ভারতীয় বন্ধুবান্ধব, ব্যবসায়ীক পার্টনারদের সঙ্গে ঘোরাফেরা বা মেলামেশা করতেন মূলত তারাই এমপি আনারের খোঁজ নিচ্ছেন। প্রশাসনের সঙ্গে কথা বলছেন। বাংলাদেশ থেকে যাওয়া এমপির মেয়ে ও ভাইপোদের তারাই তথ্য দিচ্ছেন বলে এমপির ভাই ইমান আলী জানিয়েছেন।

আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১১ মে এই এমপি চিকিৎসার জন্য দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ১৪ মে থেকে তার সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

/এফআর/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
গেটের চাবি বাসায় রেখে এলেন কর্মকর্তা, বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
সংসদে রুমিন ফারহানা‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
সর্বশেষ খবর
বন্ধ শিল্প-সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়নে নতুন নির্দেশনা
বন্ধ শিল্প-সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়নে নতুন নির্দেশনা
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
সর্বজনীন পেনশনে মুনাফা ১১.৭২ শতাংশ, নমিনির পেনশন ৮০ বছর পর্যন্ত
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান 
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
বিয়ের পাঁচ বছরেও সন্তান হয়নি, মানত করতে পীরের মাজারে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও