চুপচাপ বসে থাকার উদ্দেশ্যই হলো ষড়যন্ত্র: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১০:৩৭আপডেট : ২৭ জুন ২০১৯, ১১:৩৫

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কোনও রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে তাদের কোনও বড় ধরনের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সমন্বিত রাজনৈতিক শক্তির প্রয়োজন। আর এ শক্তির জোগানদাতাই হচ্ছে তৃণমূল। কোনও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।’

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শহরে দলের সহসভাপতি ও চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য’র বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আবু ইউসুফ সুর্য্য’র বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের স্টেডিয়াম রোডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাসিম আরও বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার একমাত্র আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় দলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, হাজী ইসহাক আলী, আব্দুল হান্নান খান, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম