যশোরে ভুয়া এএসপি আটক

যশোর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ০৬:১৬আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৬:১৮

যশোরে ভুয়া এএসপি আটক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর প্রটোকল অফিসার ও এএসপি পরিচয়দানকারী রাকেশ ঘোষ (২৮) নামে এক প্রতারককে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দুইটার দিকে যশোর শহরের কালেক্টরেটের মধ্যে থেকে তাকে আটক করা হয়। ওই যুবক চৌগাছা উপজেলার রহিলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।

যশোরের এএসপি রাকিব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাকেশ নামে ওই যুবক এএসপি পরিচয় দিয়ে বিভিন্ন অফিসারের কাছে তদবির-তাগাদা করে আসছিল। কোতোয়ালি থানার এসআই সহিদুল আলম একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে রাকেশ ঘোষ যে ভুয়া এএসপি বা আইজিপি মহোদয়ের প্রটোকল অফিসার তা জানতে পারেন। এরপর এসপি সাহেবের সঙ্গে আলোচনা করে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশের কেউ না বলে স্বীকার করেছে। তার পোশাক, আইডি কার্ড, র‌্যাংকপিন সবাই ভুয়া। খুলনা থেকে সে পুলিশের পোশাক, আইডি কার্ডসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হবে।

সূত্র জানিয়েছে, রাকেশ যশোর এমএম কলেজে লেখাপড়া করতো। বর্তমানে শহরের ঘোপ পিলুখান সড়কের শেফালী বেগমের বাড়িতে ভাড়া থাকে।

রাকেশ জানিয়েছেন, খুলনায় তার এক বন্ধুর ভাই এএসআই। তার কাছ থেকে পোশাক পেয়েছে। এরপর আইডি কার্ড, র‌্যাংকপিন বাজার থেকে সংগ্রহ করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম