বিএনপির আমলে তারা আদালতকে পকেটে রাখতেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৩:২০আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৬:২৫

কসবায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর এই মামলার রায় দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত এই রায় দিয়েছেন। ফরমায়েশি রায়ের প্রশ্নই ওঠে না। হামলার ঘটনার পর ১৯৯৫ সালে বিএনপির সময়ে মামলার তদন্ত কাজ শুরু হয়। তদন্ত শেষে ১৯৯৮ সালে শুরু হয় বিচারকাজ। তারা তো এখন কত কথাই বলবেন। কারণ, বিএনপির আমলে তারা আদালতকে পকেটে রাখতেন। এজন্যই তারা আবোল-তাবোল বলছেন।’

শুক্রবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে নবনির্মিত চারতলা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় চার কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

কসবায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কারাবরণ করেছেন আদালতের রায়ে। তাকে সেবাশুশ্রুষা করার জন্য ফাতেমা নামের এক গৃহকর্মী বিনাদোষে কারাবরণ করেছেন। তারপরও তারা আইনের শাসন নিয়ে কথা বলছেন।’

এ সময় তার সঙ্গে ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদউল আলম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, রহুল আমীন ভূইয়া বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন- 

পাবনায় ৯ জনের ফাঁসির আদেশে আমরা বিক্ষুব্ধ: ফখরুল

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী