৪১০ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেলো প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুলাই ২০১৯, ১৯:৪৯আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:৩৫

চট্টগ্রামে হজ ফ্লাইট (ছবি-ফাহিম রহমান) ৪১০ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। রবিবার (৭ জুলাই) সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩২০৯ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ছেড়ে যায়। বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবির এ তথ্য জানিয়েছেন। এবার শাহ আমানত বিমানবন্দর হয়ে প্রায় ১০ হাজার যাত্রী হজে যাবেন বলে তিনি জানান।
কাজী খায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট বিকেল ৪টা ৩২ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ৪১০ জন যাত্রী নিয়ে বিমানটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।’
চট্টগ্রামে ফ্লাইট শুরুর আগে হজযাত্রীরা (ছবি-ফাহিম রহমান) তিনি বলেন, এ বছর শাহ আমানত বিমানবন্দর থেকে মোট ১৯টি ফ্লাইটে হজ যাত্রীরা মক্কা-মদিনায় যাবেন। এর মধ্যে জেদ্দায় ১২টি, মদিনায় যাবে ৯টি ফ্লাইট। ১৯টি ফ্লাইটে প্রায় ১০ হাজার জনের হজে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৮০০ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকেট নিয়েছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের