প্রয়োজনে কৃষকের কাছ থেকে আরও ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ২২:৫২আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:০১

প্রয়োজনে কৃষকের কাছ থেকে আরও ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

কৃষককে লাভবান করতে চালের পাশাপাশি এবার দুই ধাপে সরকারিভাবে চার হাজার মেট্রিক টন ধান কেনা হচ্ছে। এরপরও দর নিম্নমুখী হলে প্রয়োজনে প্রান্তিক কৃষকের কাছ থেকে আরও ধান কিনবে সরকার।

রবিবার (৭ জুলাই) নওগাঁর নিয়ামতপুরে উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, কৃষি বিভাগ থেকে সঠিক সময়ে চাষির তালিকা না পাওয়ায় ধান সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে। সংগ্রহ কার্যক্রমে গতি আনতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরদারির নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ক্রয় শুরু হলে কিছুটা দাম বাড়ে। কিন্তু সেই দর কৃষকের কাছে আশানুরূপ না হওয়ায় আবারও নতুন করে আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।  দেশের প্রতিটি সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ চলছে। গুদামগুলোতে যাতে কোনও ধরনের অনিয়ম না হয়, ধান দিতে গিয়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য নির্বাহী কর্মকর্তাদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের