নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

নাটোর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১৫:৩১আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৫:৪০

নাটোরে দুর্ঘটনা কবলিত বাস নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালকসহ আহত হয়েছেন আরও দুই জন। বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন এবং বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকচালক রবি হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মসেমপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সোমবার (৮ জুলাই) সকালে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতির পার এলাকায় চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত এবং বাসের চালকসহ আরও দুই জন আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নাটোরে দুর্ঘটনা কবলিত ট্রাক

এক প্রশ্নের জবাবে ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্বল্প সময়ের মধ্যেই মামলাটি দায়ের করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম