নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ০১:২১আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:২৪

গ্রেফতারের প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন থেকে একটি বিদেশি পিস্তলসহ ফরহাদ (২২) ও নাঈমুল হাসান (২১) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আমানউল্যাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ফরহাদ ও চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার বেলাল আমিনের ছেলে নাঈমুল হাসান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরি ৭.৫ বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি