ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৬:২৯আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬:২৯

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দ্বিতীয় দিনের মতো এ বৃক্ষরোপণ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁওয়ের আয়োজনে বুধবার (২ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় তিন দিনব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলদ ও ঔষধীর ৫ হাজার ৫৫০টি গাছ রোপণ করা হবে। যার মধ্যে মেহেগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২০০, কামরাঙা ৫০, সোনালু ৪০, আমরা ৫০, পেয়ারা ১০০, আম ৩০০, চালতা ৫০, জলপাই ১০০, আমলকী ৬০ এবং ১০টি কৃষ্ণচূড়া গাছ রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
মালদ্বীপে গাছ লাগালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ