দিনাজপুরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে ২ জনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ০০:০৯আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:১২

দিনাজপুর বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের নানা ও বরের খালুকে আটক করে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ তাদের আটক করে জেলা কারাগারে পাঠিয়েছে। বিরল থানার পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার পৌরশহরের শংকরপুর (বালাপুকুর) মহল্লার মৃত শরিফ উদ্দীনের ছেলে মোসাদ্দেক হোসেনের (১৯) সঙ্গে রাণীপুকুর ইউপির মির্জাপুর গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বিরল ইউপির পুরিয়া গ্রামে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর ঘটনাস্থলে হাজির হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের নানা নুর জামালকে (৪৫) আটকের নির্দেশ দেন। পরে বাল্যবিয়ের অপর আয়োজনকারী শংকরপুর (বালাপুকুর) মহল্লার আহাম্মদ আলুর ছেলে বরের খালু জমিল উদ্দীনকেও (৫৬) আটক করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্তদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
১০০ ডলারের পথে তেলের দাম
১০০ ডলারের পথে তেলের দাম
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি