সাতক্ষীরা সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় রাখাল আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৬:৫৬আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:০৫

সীমান্ত (ফাইল ছবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করা গুলিবিদ্ধ  ভারতীয় গরু রাখাল মফিজুল সরদার (২৩) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৫ জুলাই) সকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মফিজুল সরদার (২৩) ভারতের উত্তর চব্বিশ পরগণার স্বরুপনগর থানার বড় বাকড়া গ্রামের  রজব আলী সরদারের ছেলে।

বিজিবি জানায়, রবিবার দুপুরে ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের ৮/৪-এস নম্বর পিলারের কাছ দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এসময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পরবর্তীতে ওই রাখালকে আটক করার জন্য বিএসএফ টহল দল ধাওয়া করে। ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন কালিয়ানী বিওপি’র কর্তব্যরত টহল দল তাকে কালিয়ানী সীমান্ত এলাকা থেকে আটক করে।

বিজিবি আরও জানায়, আটক রাখালের ঘাড়ের নিচে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম