কুড়িগ্রামে নৌকা ডুবে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৭:৩৫ আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৫:৩১

কুড়িগ্রাম

কুড়িগ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিন জনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত তিন জন হলেন−গৃহবধূ রুনা বেগম (৩০), রুপা মনি ওরফে মুবিনা (১০) ও হাসিবুল (৮)। রুনা বেগম উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর কালডাবড়ি এলাকার রেজাউলের স্ত্রী, রুপা মনি ওরফে মুবিনা একই এলাকার মহসিনের মেয়ে এবং হাসিবুল আয়নালের ছেলে।

নৌকাডুবি থেকে উদ্ধার হওয়া রুবেল ও আবির জানান, তারা নারী ও শিশুসহ ১৫-২০ জন মঙ্গলবার দুপুরে বাড়ি সামনের নিচু জায়গায় নৌকায় করে ঘুরতে যান। এ সময় হঠাৎ নৌকা উল্টে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মঞ্জিল হক জানান, নিখোঁজদের খোঁজে রংপুর থেকে আসা দুই জন ডুবুরি ওই জলাধারে তল্লাশি চালাচ্ছেন।

/জেবি/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল