আ.লীগ নিষিদ্ধ হওয়ায় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে: প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৯:৩৪আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:৩৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী কোনও প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেন ন্যায়বিচার পায় সেদিকে আমরা খেয়াল রাখছি। তাই আমরা বিচারের ব্যাপারটি দ্রুত করতে গিয়ে তড়িঘড়ি কিছু করতে চাই না।’

শুক্রবার (১৬ মে) দুপুরে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আমরা তাদের (আওয়ামী লীগ) বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে করতে চাই। এক্ষেত্রে তাড়াতাড়ি চাইলেও তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য যেটুকু সময় দরকার তাই দেওয়া হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা সবসময় অবহেলিত। অনেকে নামমাত্র পারিশ্রমিক পেলেও অধিকাংশই তা থেকে বঞ্চিত। অনেক মিডিয়া বড় বড় কথা বললেও সাংবাদিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেন না।’

প্রেস সচিব বলেন, ‘সরকার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে। ইতিমধ্যে অনেক সংস্কার হয়েছে আরও সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘অনেকে বলছেন, কোনও কোনও উপদেষ্টা নির্বাচন চাচ্ছেন না- এটা ঠিক নয়। প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা একমত যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’

মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি