জামালপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি, ট্রেন চলাচল বন্ধ

জামালপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ০৫:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৫:১০

বন্যার পানিতে তলিয়ে গেছে রেল লাইন জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল থেকে যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে বন্যার পানি বিপদসীমার ১৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এদিকে রেল লাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে রেলপথ বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বন্যার কারণে ২৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলার সাত উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা বন্যাকবলিত হয়ে প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকেই বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বন্যাকবলিত ইসলামপুর উপজেলার গোয়ালের চরের মালমারা গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।
বন্যা দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। তারা বলছেন, তাদের কাছে এখনও ত্রাণ সামগ্রী পৌঁছেনি। অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলছেন, বন্যাকবলিত মানুষের সংখ্যার চেয়ে ত্রাণের বরাদ্দ কম হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।

ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের