বন্যার পানির চাপে সড়কে ধস, শতাধিক পরিবার পানিবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ০৭:২৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৭:৫৩

সড়ক ধসে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার (কমড়ভাঙি) পাখিউড়া বাজার সংলগ্ন সড়ক ধসে গিয়ে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে সড়কটি ধসে যায়। যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকালে বাজার সংলগ্ন পাকা সড়কটি ভেঙে গেলে মুহূর্তেই বাজার সংলগ্ন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়াও বন্যার পানির তোড়ে সায়েদাবাদ বাজারের একটি তিনতলা ভবনসহ কয়েকটি স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

সরবেশ আলী বলেন, ‘ব্রহ্মপুত্র নদের বাঁ তীর সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে গিয়ে আমার ইউনিয়নের অধিকাংশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এরপর সায়েদাবাদ বাজার সংলগ্ন সড়কটি ভেঙে যাওয়ায় কয়েকশ’ পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি ওই বাজারও মারাত্মক হুমকিতে রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম