বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০২:৩৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:৩৫

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম (২৭) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৭ জুলাই) বিকালে উপজেলার খামার গেদরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেগাদল গ্রামের মো. জহুরুল হকের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে বুধবার ( ১৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার খামার গেদরা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৪১৫টি ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ চিহ্নিত মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে স্থানীয় মোরগাঙ্গী সেতুর ওপর থেকে গ্রেফতার করা হয়।

মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে  জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতার রফিকুল ইসলামকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম