নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৩:২৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৩:২৭

নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া

তৃতীয় দফা জানাজা শেষে কাভার্ডভ্যানের চাপায় নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার দাফন তার গ্রামের বাড়িতে সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী এলাকার জানাজা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, সকালে বরিশালে দ্বিতীয় জানাজা শেষে সকাল ১০টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের নিজ বাড়ি সুবিদখালীতে পৌঁছায় গোলাম কিবরিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি। পরে স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও স্থানীয়রা তাকে শেষ দেখা দেখতে আসেন।

উল্লেখ্য, ১৫ জুলাই সোমবার দুপুরে বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হন গোলাম কিবরিয়া। তারপর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিকাল সোয়া পাঁচটার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী