নির্যাতিত নারীর মামলা না নেওয়ায় দুর্গাপুর থানার ওসি প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৩:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৩:৪৫

ওসি আব্দুল মোতালেব

নির্যাতিত অন্তঃসত্ত্বা নারীর মামলা না নেওয়ার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে পুলিশ সুপার কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনস্বার্থে দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেবকে ১৬ জুলাই পুলিশ লাইনে যোগদানের জন্য জেলা পুলিশ থেকে আদেশ জারি করা হয়। এরপর তিনি ওসি-তদন্ত আতিক রেজাকে রাতে থানার সব কাজ বুঝিয়ে বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। তার ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’  

জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের শিমু ইয়াসমিন লিপি নামের অন্তঃসত্ত্বা এক নারীকে শারীরিক নির্যাতন করেন স্বামী সোহেল রানা। পরে ওই নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে ওই নারীর পেট থেকে প্রায় চার মাস বয়সী মৃত নবজাতককে বের করা হয়। এ ঘটনায় গত ২ জুলাই তিনি থানায় মামলা দায়ের করতে গেলে থানার ওসি আব্দুল মোতালেব মামলা নেননি। এরপর গত ১০ জুলাই থানায় এ ব্যাপারে সালিশি বৈঠক ডাকেন ওসি। বৈঠকে  মীমাংসার জন্য নারীকে মানসিকভাবে চাপ দেন ওসি আব্দুল মোতালেব।

এরই মধ্যে ওই নারীর স্বামী সোহেল রানা দেশ ত্যাগ করে দুবাই চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ সুষ্ঠু তদন্তের স্বার্থে ওসি আব্দুল মোতালেবকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম