টেকনাফে গরু চরাতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:০৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:০৬

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল হাশেম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার হ্নীলার রঙ্গিখালীর মৃত আবদুস সাত্তারের ছেলে। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলার রঙ্গিখালী পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হ্নীলার  রঙ্গিখালী পাহাড়ে মঙ্গলবার সকালে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন আবুল হাশেম। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফেরত না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজার পর এক পর্যাযে রঙ্গিখালী পাহাড়ে তার মৃত দেহ পায়।  

পুলিশ ও স্থানীয় লোকজন ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার শরীরের কোনও ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি