রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:৩৯আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:৪১

রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৭ জুলাই) জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে এবং পাংশা উপজেলার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ৫২ সেন্টিমিটার ও রাজবাড়ীর মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১.৮৪ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৬টায় পানির পরিমাপ নির্ণয় করা হয়েছে।

দৌলতদিয়া পয়েন্টে পানি বাড়লেও এখনও জেলার কোথাও বন্যা বা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বন্যার খবর পাওয়া যায়নি। নদীপাড়ের নিম্নাঞ্চলগুলোতে এখনও পানি ওঠেনি।তবে পাংশার হাবাসপুর, কালুখালীর রতনদিয়া, রাজবাড়ী সদরের মিজানপুর, বরাট, গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের