১২ রোহিঙ্গাকে পুশ ইনের চেষ্টা, কসবা সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১১:০৮আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:২২

কসবা সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে বিএসএফের সঙ্গে রোহিঙ্গারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গোরাঙ্গলা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে এই রোহিঙ্গারা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশ ২০৫৩নং পিলারের কাছে দুই দেশের শূন্যরেখায় বায়েক গোরাঙ্গলা এলাকা দিয়ে ১২জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেয়। পরে রোহিঙ্গারা দুই দেশের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। রোহিঙ্গাদের মধ্যে দুইজন পুরুষ, পাঁচ জন মহিলা এবং পাঁচটি শিশু রয়েছে।

বিজিবি’র ওই কর্মকর্তা জানান, ভারত বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি