খোয়াইসহ সব নদীর সমস্যা সমাধান হবে: হবিগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ০৯:১৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৯:২০

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, হবিগঞ্জের খোয়াই নদীসহ সব নদ-নদীর সমস্যা সমাধান করা হবে। এ লক্ষ্যেই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে হবিগঞ্জে এসেছি। শুক্রবার (১৯ জুলাই) রাতে হবিগঞ্জ সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।
এছাড়া প্রতিমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ অধিদফতরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আজ শনিবার হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর বাঁধ এবং নবীগঞ্জের দীঘলবাক এলাকায় কুশিয়ারা নদীর বাঁধ ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী