এখনও সন্ধান মেলেনি তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের

সাভার প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ০৭:৫২আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:০১

উদ্ধার তৎপরতা চলছে সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় তুরাগ নদে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়া ট্যাক্সি ক্যাবের এখনও সন্ধান মেলেনি। রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ে যায়। রাত ১টার দিকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্যাবটির সন্ধান শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।’

প্রত্যক্ষদর্শী জসিম নামের এক ব্যক্তি জানান, তিনি রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হওয়ার পর ট্যাক্সি ক্যাবটি তুরাগ নদে পড়ে ডুবে যায়। পরে ৯৯৯ নম্বরে তিনি ফোন করেন।

এর আগে, ২০১০ সালের ১০ অক্টোবর এই ব্রিজের রেলিং ভেঙে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তুরাগ নদে ডুবে যায়। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান