চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:১৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:২৩

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলা সত্রাজিতপুর ইউনিয়নের দশভাইয়া গ্রামের আতাউর রহমানের ছেলে আম ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫০) ও গোমস্তাপুর উপজেলার বোগলা কাঁঠাল গ্রামের কুড়ান মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান (৪৫)।  

শিবগঞ্জ থানার উপপরিদর্শক রিপন জানান, ‘সোমবার সকালে মোটরসাইকেলে করে কানসাট বাজার যাচ্ছিলেন শফিকুল ইসলাম। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সকালে উপজেলার জাহিদনগর এলাকায় একটি ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিতে থাকা মজিবুর রহমান ছিটকে পড়ে মারা যান। ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায়। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের