মানিকগঞ্জে রমজান আলী মার্কেটের দুটি দোকানে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৭:৫৩আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:২৩

মানিকগঞ্জের শিবালয়ে একটি মার্কেটে আগুন লেগে দুটি দোকান পুড়ে যায়

মানিকগঞ্জের শিবালয়ে একটি মার্কেটে সোমবার গভীর রাতে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন মার্কেটটির মালিক। ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

শিবালয় উপজেলার দশচিড়া মোড় এলাকার রমজান আলী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আরিচা সাব স্টেশনের ইনচার্জ মো. সাবজেল হোসেন  জানান, সোমবার দিবাগত গভীর রাতে রমজান আলী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

মার্কেটের মালিক সহিজউদ্দিন আদু জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার মার্কেটের দুটি দোকানসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

দোকান মালিকদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম