ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে চার জনের মৃত্যু, আহত ১০

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ২০:০৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:৩৮

বজ্রাঘাতে আহত আট জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকি আট জনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার আলসেয়া গ্রামের মনছুর আলীর ছেলে আবু সাঈদ (১৭), একই গ্রামের রবিউল ইসলাম (২৮), জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তি গ্রামের আব্দুল জব্বার (৪৫)।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তি গ্রামের ভাঙ্গারু নামে এক ব্যক্তির আমবাগান পাহারার কাজে নিয়োজিত ছিলেন রবিউল ইসলাম ও নুরুল ইসলাম। এ সময় বজ্রাঘাতের শিকার হন তারা। রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
এদিকে বালিয়াডাঙ্গি উপজেলার দালালবস্তি গ্রামের মাঠে কাজ করার সময় আব্দুল জব্বার বজ্রপাতে ঝলসে গিয়ে মারা যান।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, আলসিয়া গ্রামের প্রতিবেশী আব্দুল খালেকের সঙ্গে মাঠে হাঁস আনতে গিয়েছিলেন আবু সাঈদ। বজ্রাঘাতে সেখানেই তার মৃত্যু হয়। তবে প্রতিবেশীর কোনও ক্ষতি হয়নি।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান লিমন জানান, মঙ্গলবার বিকালে বজ্রাঘাতে আহত ১০ জনকে এখানে আনা হয়। দুই জনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অন্য আট জনকে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের