হামলার প্রতিবাদে বরিশালে চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ২৩:৫৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:০২

চিকিৎসক নাসিম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ঢাকার স্কয়ার হাসপাতালে কর্মরত চিকিৎসক নাসিম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। চিকিৎসক, ইন্টার্নী চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নানাভাবে লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন সময়। এর যথাযথ বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বন্ধ হয়নি।’

এ সময়  বক্তৃতা করেন– ওই মেডিক্যালের পরিচালক ডা. বাকির হোসেন, চিকিৎসক নেতা সৌরভ সুতার ও ডা. শীরিন সাবিহা তন্বীসহ অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী