তালিকাভুক্ত ইয়াবা কারবারি টেকনাফের ইউপি চেয়ারম্যান বেনাপোলে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৯:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১০:১৩

তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোহাম্মদ শাহজাহান অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোহাম্মদ শাহজাহানকে (৪২) গ্রেফতার করেছে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এস আই খায়রুল ইসলাম বলেন, ‘আটক শাহজাহানের নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তার পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।’
যশোরের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, ‘যদি কারও পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে তবে তিনি বিদেশ যেতে পারবেন না। সে অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
ই-কমার্সের আড়ালে যে পেশার চাহিদা বাড়ছে
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
জুনিয়র এশিয়া কাপ হকি কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে