এডিস মশা ও ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১৫:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৫:২৬

কুমিল্লায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দুর্যোগ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং মানবিক সহায়তাসহ যে কোনও প্রতিকূল পরিবেশে দেশের জনগণের নিরাপত্তায় সরকার অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গু রোগ ও বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এর মধ্যে এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে।’

শনিবার (২৭ জুলাই) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘ঢাকায় ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমিয়ে আনতে ও মশা নিধনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রাতদিন কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মশা নিধন সপ্তাহ চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত মশা নিধনের এই কর্মসূচি পালন করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘এডিস মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের জনসচেতনতা প্রয়োজন। ঘরের ছাদ, ফুলের টব এবং বাড়ির আঙিনায় জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি থেকে এই এডিস মশা জন্ম নেয়। জমে থাকা পানি নিষ্কাশনের মাধ্যমে এসিড মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। বাথরুমের কমোডে জমে থাকা পানিতেও এডিস মশা জন্মায়। সে জায়গায় সিটি করপোরেশনের কাজ করার সুযোগ কম, তবে আপনাদের অনেক বেশি। আমরা মনে করি আমাদের জনগণ সচেতন হলে এডিস মশা জন্মাবে না এবং ডেঙ্গু আক্রান্তের পরিমাণও কমে আসবে।’  

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যে পরিমাণ ঘনবসতিপূর্ণ দেশ এবং সার্বিক দিক থেকে আমাদের সমসাময়িক দেশগুলোর তুলনায় সঙ্গতিও কম। এ কারণে এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমাদের সমসাময়িক দেশগুলোর ডেঙ্গু নিয়ন্ত্রণের অভিজ্ঞতা থাকার পরও ফিলিপাইনে ৩০৩ জন মারা গেছে। থাইল্যান্ডের বর্তমান তথ্য অনুসারে প্রায় ৪০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত। এছাড়াও মালয়েশিয়ায় ২৬ হাজার, সিঙ্গাপুরে ১৩ হাজার এবং ভারতেও প্রায় ১৫-২০ হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত।’

বার্ডের লালমাই অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সম্মেলনের আহ্বায়ক  ও বার্ডের পরিচালক মিলন কান্তি ভট্টাচার্য ও বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মো. শফিকুর ইসলামসহ বার্ডের বিভিন্ন কর্মকর্তারা।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের