নাটোরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:৪১আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৪২

শফি আহমেদ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শফি আহমেদ (৫)। সে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা বিলপাড়ার চান মিয়ার ছেলে এবং তালতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠু শিশুটির পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, চান মিয়ার তিন ছেলের মধ্যে শফি সবার ছোট। শুক্রবার দুপুরে শফি আহমেদ তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পুকুরের পাশে ঝোপের মধ্যে ভিমরুল উড়তে দেখে তারা সেখানে ঢিল দিতে থাকে। এ সময় ঝাঁকে-ঝাঁকে ভিমরুল তাদের দিকে উড়ে আসে। এ সময় তার অন্য বন্ধুরা পালিয়ে গেলেও শফি আহমেদের শরীর এবং মুখের প্রায় ৫০ জায়গায় ভিমরুল কামড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে পরিবারের লোকজন শফীকে বাড়িতে নিয়ে গেলে শনিবার সকালে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম