কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২০:৪১আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৫০

টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্নায়রী গ্রামে এ ঘটনা ঘটে। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপুরের রফিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৫) ও ধনবাড়ীর তারিশিমুল গ্রামের মুনাক খানের ছেলে মাসুদ (২৮)।

স্থানীয়রা জানান, এক মাস আগে ওই গরুর ফার্মের বিদ্যুতের বাঁশের খুঁটি ভেঙে পানিতে পড়ে যায়। এলাকাবাসী বারবার এ বিষয়ে বললেও ফার্মের মালিক কফিল উদ্দিন কোনও উদ্যোগ নেননি। আজ সোমবার সংযোগ বিচ্ছিন্ন না করে ভাঙা খুঁটি মেরামত করতে গিয়ে শ্রমিকরা পানিতে নামলে বিদুৎস্পৃষ্ট হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত হিরাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি হাসান আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফার্মের মালিক কফিল উদ্দিনকে পাওয়া যায়নি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের