সোনাতলার বিলে শখ করে নৌকা চালাতে গিয়ে ডুবে মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ০৪:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৪:৪৫

বগুড়া

বগুড়ার সোনাতলায় বিলে বন্ধুদের সঙ্গে শখ করে নৌকা চালাতে গিয়ে সেলিম হোসেন (২০) নামে এক ব্যক্তি ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সুজাইতপুর নয়াপাড়ার গোবরচাঁপা বিলে এই ঘটনা ঘটে।

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, সেলিম হোসেন সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর নয়াপাড়ার জহুরুল ইসলামের একমাত্র ছেলে। তিনি ঢাকায় মোটর মেকানিক্সের কাজ করেন। ঈদের ছুটিতে এসে সেলিম গ্রামের ৪-৫ জন বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী গোবরচাঁপা বিলে নৌকা চালাতে যান। বিলের ওপারে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ করে গভীর পানিতে নৌকা ডুবে যায়। অন্য বন্ধুরা সাঁতরিয়ে পাড়ে উঠলেও সাঁতার না জানা সেলিম নিখোঁজ হন।

সোনাতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল রানা জানান, তারা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় ডুবে যাওয়া ওই যুবককে উদ্ধার করতে পারেননি।

গ্রামবাসীরা দেড় ঘণ্টার চেষ্টায় জাল দিয়ে বিল থেকে তার লাশ উদ্ধার করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান