বগুড়ায় সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:০৩

বগুড়ায় সাড়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার (১৭ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলো−কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের আবদুল গফুরের ছেলে ওমর ফারুক (২৪), কক্সবাজার সদরের তেতৈয়া গ্রামের মৃত হানিফের ছেলে বিল্লাল উদ্দিন সায়েম (৩৩), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণকীরপাড়ের আবদুস সালামের ছেলে ফারুক মিয়া (২৫) ও তার স্ত্রী নিপা বেগম (২০)।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপনে খবর পেয়ে শহরের চারমাথা মোড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ফারুক, সায়েম, ফারুক মিয়া ও তার স্ত্রী নিপাকে গ্রেফতার করা হয়। তাদের কাছে তিন হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে, নিজেরা কক্সবাজার থেকে বিশেষ ব্যবস্থায় ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর বগুড়া শহরে এনে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম