পেয়ারা পাড়তে গিয়ে কাঁচিতে গলা কেটে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৯:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৯:২৭

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগির সঙ্গে বাঁধা কাঁচিতে গলা কেটে তাসলিমা খাতুন নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এঘটনা ঘটেছে। নিহত তাসলিমা খাতুন ওই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তাসলিমা খাতুন লগির সঙ্গে কাঁচি বেঁধে বাড়ির উঠানে গাছ থেকে পেয়ারা পাড়ছিল। এসময় হঠাৎ অসাবধানতায় লগিটি তার হাত থেকে পড়ে যায়। এসময় লগিতে বাঁধা কাঁচিটি তাসলিমার গলায় এসে পড়লে তার গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাসলিমা খাতুন পেয়ারা পাড়তে গিয়ে মারা গেছে। তাকে কেউ মারে নাই। দুর্ঘটনাবশত মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী