রাজশাহীতে কৃষককে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২৩:৩১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৩২

গ্রেফতারের প্রতীকী ছবি পুঠিয়া উপজেলায় ধানের চারা কেনাবেচাকে কেন্দ্র করে সোহেল রানা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ফারুক ও রাজিবুল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা আনসার আলী থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফারুক ও রাজিবুল নামের দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সোমবার (১৯ আগস্ট) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান জানান, নিহত সোহেল রানা রবিবার (১৮ আগস্ট) বিকালে জামিরা দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ধানের চারা কিনতে যান। বেচাকেনা নিয়ে সাইফুলের সঙ্গে সোহেল রানার কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর সোহেল রানা স্থানীয় লোকজনের সঙ্গে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সাইফুলসহ আরও কয়েকজন সোহেল রানাকে কুপিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের