বাগেরহাটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১১:৩৩আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৬:৫৪

ইলিয়াছ জোমাদ্দার

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উত্তর খোন্তাকাটা রাশিদিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ি মাদ্রাসার সুপার ইলিয়াছ জোমাদ্দারের (৪৮) বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

ধর্ষণ ঘটনার ১১ দিন পর ওই শিশুছাত্রীর পিতা বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দার পূর্ব রাজাপুর গ্রামের মৃত গফফার জোমাদ্দারের ছেলে। শরণখোলা থানার ওসি দিলিপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাতটায় কোরআন শিক্ষার জন্য পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই মাদ্রাসাছাত্রী (১০) ইলিয়াছের কাছে যায়। পড়া শেষ হলে সকাল পৌনে আটটায় মাদ্রাসা সুপার ওই ছাত্রীকে লাইব্রেরি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ছাত্রীকে হুমকি দিয়ে বলে, ‘এ ঘটনা কাউকে জানালে তোকে খুন করে ফেলবো।’ পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে। মেয়েটির মা তাকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এতে রক্তক্ষরণ বন্ধ না হলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে মোরেলগঞ্জের একটি ক্লিনিকে চিকিৎসা করান।

১১ দিন পর মামলা দায়েরের বিষয়ে মেয়েটির আত্মীয়রা জানান, তারা সম্মানের ভয়ে এতদিন নীরব ছিলেন। কিন্তু মামলা না করলে অপরাধী রেহাই পেয়ে যাবেন এবং তিনি আবারও একই অপরাধ করবেন। তাই দেরিতে হলেও তারা আইনের আশ্রয় নিয়েছেন।

ওসি দিলিপ কুমার সরকার মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বলেন, ‘ধর্ষণের ঘটনার পর মাদ্রাসা সুপার বিভিন্নভাবে ওই ছাত্রীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু মেয়েটির বাবা সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় মামলা দায়ের করেছেন। তবে আসামি ইলিয়াছ জোমাদ্দার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী