ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডলের দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মে ২০২৫, ১২:২৭আপডেট : ২১ মে ২০২৫, ১২:২৭

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর ‘হামলা’ হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বুধবার (২১ মে) জব্বার মন্ডল তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে; যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেইক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল-ঘুষি মারছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি হবিগঞ্জের আওয়ামী নেতা নির্মলেন্দু দাশ ওরফে রানার ওপর হামলার ঘটনা। জেলা সদরের শংকর বস্ত্রালয় মোড়ে সম্প্রতি এই ঘটনা ঘটেছে।

/ইউএস/
সম্পর্কিত
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
আসলের মতো দেখতে ৪০ লাখ টাকার জালনোট, লেখা ছিল ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’
সর্বশেষ খবর
পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সাহাবি ছাড়া অন্য কারও নামের সঙ্গে কি ‘রাদিয়াল্লাহু আনহু’ বলা যাবে?
সাহাবি ছাড়া অন্য কারও নামের সঙ্গে কি ‘রাদিয়াল্লাহু আনহু’ বলা যাবে?
ফ্রিল্যান্সিংয়ের শুরুর ধাক্কাতেই ব্যর্থ হওয়ার প্রধান ৫ কারণ
ফ্রিল্যান্সিংয়ের শুরুর ধাক্কাতেই ব্যর্থ হওয়ার প্রধান ৫ কারণ
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ