তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু কারাগারে

বরগুনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ০৬:১৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:১৫

মনিরুজ্জামান মিন্টু তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে করাত কল স্থাপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২ টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুজ্জামান মিন্টু। এ সময় বিচারক মোহাম্মদ আছাদুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মনিরুজ্জামান মিন্টু বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। পাউবোর জমি দখল করে করাত কল স্থাপন করার অভিযোগে ২০১৮ সালে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছিল। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরগুনা দায়রা ও জেলা জজ আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান