যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১৭:০৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:২৭

স্বজনদের আহাজারি যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে সাদ (৫) ও আল আমিন (সাড়ে ৫) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। বুধবার (২১ আগস্ট) দুপুরে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদ জামাল উদ্দিনের ও আলামিন সৈয়দ আলীর ছেলে।

পরিবার ও প্রতিবেশীরা জানায়, বেলা ১২টার দিকে শিশু দুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির কাছে একটি পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

আল আমিনের চাচাতো ভাই তুহিন আলম জানান, আল আমিন স্থানীয় একটি মাদ্রাসায় মক্তব শ্রেণিতে পড়ে। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পুকুরের কাছে সে সাদের সঙ্গে খেলা করছিল। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখা যায়।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কৌশিক আশরাফ বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় পেয়েছি। দ্রুত ইসিজি করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

এ বিষয়ে ওসি জসীম উদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের