ভুয়া আইডি কার্ড ও জন্মনিবন্ধন তৈরি, ৪ জনকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ০৪:২৫আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:৫১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভুয়া আইডি কার্ড ও জন্ম নিবন্ধন তৈরি করার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে চারটি কম্পিউটার দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের নীততলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন কম্পিউটার কম্পোজ ও লেমেনেটিং দোকানে ভুয়া আইডি কার্ড ও জন্ম নিবন্ধন তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় শহরের নীমতলা বাসস্ট্যান্ডের খান কম্পিউটার, তনু কম্পিউটার, ভাই ভাই পেপার এবং উপজেলার পরিষদের সামনের একটি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে ভুয়া আইডি কার্ড ও জন্ম নিবন্ধন তৈরির সত্যতা পাওয়ায় তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের জেল দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দোকান মালিক কামাল হোসেন, শাহীন, জাহাঙ্গীর হোসেন ও ইমরান হোসেন জরিমানার টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, ভুয়া আইডি কার্ড ও জন্ম নিবন্ধন তৈরির অপরাধে চারজনকে জরিমানা করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান