নওগাঁয় শেয়ালের কামড়ে আহত ২০, এলাকায় আতঙ্ক

নওগাঁ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১০:২৭আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৩৬

নওগাঁ নওগাঁর কয়েকটি গ্রামের প্রায় ২০ জন নারী-পুরুষকে কামড় দিয়েছে একটি পাগলা শেয়াল। তাদের কয়েকজন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বদলগাছী উপজেলার বসন্তপুর, ইদ্রশুকনা, পরমানন্দপুর, বেগুনজোয়ারসহ আরও কয়েকটি গ্রামে বুধবার এই ঘটনা ঘটে।

শেয়ালের কামড়ে আহত বসন্তপুর গ্রামের আর্জিনা, আমেনা, শহীদুল ইসলামসহ আরও অনেকেই বলেন, বুধবার (২১ আগস্ট) বিকালে তারা ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে একটি শেয়াল এসে অতর্কিতভাবে তাদের কামড়ে দেয়। কারও হাতে, কারও পায়ে, আবার কার পেছনের দিকে কামড়ে দেয় শেয়ালটি। আরও কয়েক জায়গায় লোকজনকে কামড়ায় এটি। এতে করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

বসন্তপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘পাগলা শেয়ালের কারণে বর্তমানে কয়েকটি গ্রামের বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। কখন বের হয়ে কাকে কামড়ে দেয় তা বলা খুবই মুশকিল। বর্তমানে দিনে ও রাতে ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।’

আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ২০ জনের মত গ্রামবাসিকে পাগলা শেয়ালটি কামড় দিয়েছে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে শেয়ালটি মেরে ফেলার চেষ্টা করছি।’

নওগাঁর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন রয়েছে। শেয়াল যাদের কামড়ে দিয়েছে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব