সোনারগাঁয়ে মসজিদ থেকে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১৯:২২আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৯:৪৬

লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মসজিদ থেকে দিদারুল ইসলামের ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ওই মসজিদের ইমামের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দিদারুল খুলনা রাজাপুর এলাকার আফতাব ফরাজির ছেলে। গত ২৬ জুলাই থেকে তিনি মল্লিকপাড়ার নারায়ণদিয়া এলাকায় বায়তুল জালাল জামে  মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা সকালে তার রুমের দরজা খুলে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ওসি মনিরজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইমামকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী