রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ২০:৩১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৩৫

হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী নাজিবুর রহমান ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নাজিবুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫-এর সদস্যরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার সারাংপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫-এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল  হোসেন এ তথ্য জানান। 

নাজিবুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

আজমল হোসেন জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ের সারাংপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এর আনুমানিক মূল্য ৫ কোটি ২ হাজার টাকা।’

র‌্যাব আরও জানায়,‘নাজিবুর দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় গোদাগাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি