টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ১৪:২২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৪:৩১

টাঙ্গাইল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও তার ভাতিজা আব্দুল কাদের। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, পাবনা থেকে একটি মাইক্রোবাসে করে একই পরিবারের পাঁচ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ছয় জন আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম