সাতক্ষীরায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ১৫:৩৭আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৫:৩৯

বজ্রপাতের প্রতীকী ছবি সাতক্ষীরার কলারোয়ায় বজ্রাঘাতে দেলবার হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার ফুফাতো ভাই মিলন হোসেন। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জালালাবাদ মাঠে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে। দেলবার কলারোয়া উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে। মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় সেখানে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলবার। স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/ওআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম