সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০১৯, ০৩:৫০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৪:০৯

র‌্যাবের হাতে গ্রেফতার মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বদনাম ও গুজব ছড়ানোর অভিযোগে মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৪ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর একে খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার রাহাত ভোলা জেলার বোরহান উদ্দিন থানার হাসাননগর গ্রামের তসলিম মুন্সির ছেলে। তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আসামি ‘রাহাত কবির’ নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের তথা রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি, ভিডিও, সংবাদ ও মিথ্যা তথ্য ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় প্রচারসহ অন্যের পোস্ট শেয়ার করে নানা গুজব রটানোর কাজে লিপ্ত ছিল।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। পাশাপাশি গুজব ছড়ানো আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের