বরিশালে মহাসড়ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৪:২৩আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:৫০

বরিশাল বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। দুপুরে মরদেহটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোনও যানবাহন বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, স্থানীয়ভাবে জানা গেছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি